বয়সের ব্যবধান পুরো ৫৪ বছর। হলিউড মেগাস্টার উইল স্মিথের ২৮ বছর বয়সী ছেলে ও জনপ্রিয় অভিনেতা-গায়ক জাডেন স্মিথের সঙ্গে ৮২ বছর বয়সী ফরাসি ফ্যাশন আইকন মিশেল লামির প্রেম ও বাগদানের খবরে গত কয়েকদিন ধরে তোলপাড় চলছে পুরো সামাজিক মাধ্যমে।নেটপাড়ায় ঘুরে বেড়াচ্ছে দুজনের হাত ধরাধরি করে হাঁটা, এমনকি অন্তরঙ্গ মুহূর্ত ও চুম্বনের বেশ কিছু ছবি ও ভিডিও। কিন্তু আসলেই কি অসম বয়সী এই প্রেমে মজেছেন জাডেন, নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো রহস্য? ভাইরাল হওয়া ছবিগুলো দেখে নেটিজেনদের চোখ কপালে উঠলেও, আন্তর্জাতিক সংবাদমা...