পোশাক কারখানার কর্মব্যস্ততার ফাঁকে শ্রমজীবী মানুষের সংগ্রাম কিংবা সাধারণ কোনো মুহূর্তে তিনি খুঁজে পান ছবির গল্প। হাতে দামি ক্যামেরা নেই, আছে একটি মোবাইল ফোন। সেই ফোনের ক্যামেরায় তোলা ছবিই মো. জুমেন খানকে দিয়েছে আন্তর্জাতিক স্বীকৃতি। তাকে নিয়ে লিখেছেন আলোকচিত্রী সাজ্জাদ হোসেন
‘কারখানার কাজের মধ্যে ছুটি নিয়ে ছবি তুলতে বের হওয়া কঠিন। ওই ছুটির কারণে বেতন থেকে টাকাও কেটে নেওয়া হয়েছে। তবুও কোথাও কোনো ঘটনা ঘটলে, কোনো কালচারাল অ্যাকটিভিটি থাকলে বের হয়ে যেতাম ছবি তুলতে। আমার আগের প্রতিষ্ঠানের ম্যানেজার...