এনটিভিতে আজ থেকে শুরু হচ্ছে নতুন ধারাবাহিক নাটক ‘চাওয়া পাওয়া’। এতে অভিনয় করেছেন জাকিয়া বারী মম। তার সাক্ষাৎকার নিয়েছেন পান্থ আফজাল‘চাওয়া পাওয়া’ দিয়ে আবারও ধারাবাহিকে ফিরে কেমন লাগছে?
খুব ভালো লাগছে। সবচেয়ে বড় বিষয় হলো, ‘চাওয়া পাওয়া’র পুরো টিম অসাধারণ। পরিচালক রাকেশ বসুর সঙ্গে কাজের অভিজ্ঞতা সবসময়ই ইতিবাচক। এবারও এর ব্যতিক্রম হয়নি। শুটিংয়ের পুরো সময় খুব আন্তরিক পরিবেশে কেটেছে। সবাই নিজের জায়গা থেকে সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছেব। এ নাটকে ইন্তেখাব দিনার, মীর রাব্বী, ডলি জহুরসহ অনেকে আছেন। আমরা প...