ল্যুভরে
হাজারো পর্যটকের উপস্থিতিতে সম্রাজ্ঞী ইউজেনির মুকুট লুট করতে হানা
দেয় চোরেরা। লিখেছেন আখলাকুজ্জামান অনিক
ল্যুভর
জাদুঘরের ‘গ্যালারি অব অ্যাপোলো’ মূলত
ফরাসি রাজপরিবারের শত শত বছরের
রাজকীয় অলংকারের ভাণ্ডার। জাঁকজমকপূর্ণ এ কক্ষেই জ্বলজ্বল
করছিল সম্রাজ্ঞী ইউজেনির ঐতিহাসিক মুকুট। ১৮৫৫ সালের প্যারিস
ওয়ার্ল্ড এক্সপো উপলক্ষে ফরাসি সম্রাট তৃতীয় নেপোলিয়ন প্রিয়তমা স্ত্রীর জন্য ভালোবাসার স্মারক
হিসেবে এটি তৈরি করিয়েছিলেন।
১ হাজার ৩৫৪টি নিখুঁত হীরা, ৫৬টি বিরল পান্না
এবং ৮টি খাঁটি সোনার...