ফুটবল বিশ্বকাপ শেষে আবারও
ক্রিকেটের দামামা বেজে উঠেছে। আগামী আগস্টে বাংলাদেশের বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টেস্ট
সিরিজের জন্য ১৩ সদস্যের শক্তিশালী দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। ইনজুরি
কাটিয়ে এই সিরিজে দলে ফিরেছেন অজি টেস্ট দলের নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্স, পেসার
জশ হ্যাজেলউড ও অভিজ্ঞ স্পিনার নাথান লায়ন।
আগামী আগস্টে ডারউইন ও
ম্যাকাইয়ে অনুষ্ঠিত হতে যাওয়া এই সিরিজটি দিয়ে অস্ট্রেলিয়া আগামী ১১ মাসে কমপক্ষে ২০টি
টেস্টের দীর্ঘ এক ব্যস্ত সূচি শুরু করতে যাচ্ছে। এই সিরিজ দিয়েই দীর্ঘদিন পর পূর...