গাজীপুরের কাপাসিয়ায় নেই কোনো পাবলিক টয়লেট। ফলে প্রতিদিন এ পথে চলাচলকারী হাজারো যাত্রী, পথচারী ও পরিবহন শ্রমিককে পড়তে হচ্ছে চরম ভোগান্তিতে। বিশেষ করে দীর্ঘ সময় যানজটে আটকে থাকা কিংবা বাসের অপেক্ষায় থাকা নারী, শিশু ও বয়স্কদের দুর্ভোগ আরও বেশি। বাধ্য হয়ে অনেকে সড়কের পাশে ও খোলা জায়গায় মল-মূত্র ত্যাগ করছেন। এতে পরিবেশ দূষণের পাশাপাশি বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি।স্থানীয় সূত্রে জানা গেছে, কাপাসিয়া বাসস্ট্যান্ডে একসময় যাত্রী ছাউনি ও পাবলিক টয়লেট ছিল। কিন্তু সড়ক প্রশস্তকরণের সময় সেগুলো ভেঙে ফেলা হয়। এরপর দীর...