প্রতিটি ঘণ্টা যেন এক একটি বছর। সুড়ঙ্গের ভেতরে আটকে থাকা স্বজনদের কথা ভেবে বাইরে দাঁড়িয়ে থাকা পরিবারগুলির চোখে এখন শুধু আতঙ্ক আর অপেক্ষা। কেউ জানেন না, অন্ধকারের সেই গভীরে তাঁদের প্রিয়জনেরা এখনও বেঁচে আছেন কি না। শুধু একটি আশাই ধরে রেখেছে সবাই, উদ্ধারকারীরা পৌঁছনোর আগ পর্যন্ত তাঁরা হয়তো অপেক্ষা করছেন।নেপালে ভয়াবহ বন্যা ও ধসের পর রসুয়া জেলার আপার ত্রিশূলি-১ জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গে আটকে পড়া শ্রমিকদের উদ্ধারে চলছে মরিয়া অভিযান। কর্মকর্তারা জানিয়েছেন, ওই সুড়ঙ্গে প্রায় ৩৫০ জন শ্রমিক আটকে থাকত...