যুদ্ধের জন্য অস্ত্র লাগে। শত্রু লাগে। লাগে সীমান্ত। কিন্তু যে বিপদ আকাশ থেকে তাপ হয়ে নামে, সমুদ্র থেকে জলোচ্ছ্বাস হয়ে আসে, তার বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি কীভাবে? সেই প্রশ্নের উত্তর খুঁজতে এবার গোয়েন্দা নজরদারির আওতায় জলবায়ু সংকটকে আনছে ব্রিটেন। বিশ্বের প্রথম দেশ হিসেবে জলবায়ু নিরাপত্তায় বিশেষ প্রতিনিধি নিয়োগের ঘোষণা দিয়েছে লন্ডন। লক্ষ্য, প্রকৃতির বিপর্যয় জাতীয় দুর্যোগ হয়ে ওঠার আগেই বিপদের সংকেত চিহ্নিত করা।বুধবার (১১ নভেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির যৌথ গ...