ওপরে
পানে তাকালে দেখবেন, ঝিরঝির করে ঝরে পড়া
জলরাশি পাথুরে মাটির দেয়াল থেকে ঝপ করে
প্রায় ৪০০ ফুট নিচের
ভূমিতে পড়ছে। এই পতনে লাগে
মাত্র কয়েক সেকেন্ড। বাঘেরমুখ
পাড়া থেকে উঁচু পাহাড়ি
পথ ডিঙিয়ে ৪০ মিনিট সামনে
এগোলে দূর থেকে কানে
আসে জল পতনের শব্দ।
আরও কয়েক মিনিট হাঁটলে
ওয়াও! ওই দেখা যায়
বিশাল ‘লাংলোক’। লাংলোক বাংলাদেশের
উচ্চতম জলপ্রপাত।
লাংলোক
ছাড়াও অনেক নাম আছে
এই জলপ্রপাতের। কারও কাছে বাদুড়
ঝরনা। ‘লিলুক’ নামেও চেনে কেউ কেউ।
যে ঝিরি থেকে গড়িয়ে
পড়ে জলপ্রপাত হয়েছে, স্থানীয়রা স...