প্রায় ১৫ হাজার বাসিন্দার জন্য আর্সেনিকমুক্ত নিরাপদ ও বিশুদ্ধ পানির ব্যবস্থা করেছে জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) মানিকগঞ্জ। গতকাল রবিবার মানিকগঞ্জের সিংগাইর উপজেলার আংগারিয়া গ্রামের হজরত রুকাইয়া বিনতে মোহাম্মদ (সঃ) মহিলা মাদ্রাসা প্রাঙ্গণে স্থাপিত একটি গভীর নলকূপ আনুষ্ঠানিকভাবে গ্রামবাসীর কাছে হস্তান্তর করা হয়।সংগঠনটির পক্ষ থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়, আংগারিয়াসহ আশেপাশের এলাকায় বিশুদ্ধ পানির অভাব রয়েছে। এই এলাকার পানিতে একদিকে যেমন উচ্চমাত্রার আর্সেনিক রয়েছে, অন্যদিকে পৌরসভা থ...