স্পেনের নিয়ন্ত্রণাধীন আফ্রিকান ছিটমহল সেউতায় মরক্কো সীমান্ত দিয়ে নজিরবিহীন গণ-অনুপ্রবেশের ঘটনায় অন্তত ৬৭ জনের প্রাণহানির পর পরিস্থিতি কিছুটা স্থিতিশীল হয়েছে। রবিবার পর্যন্ত নতুন করে বড় ধরনের কোনো অনুপ্রবেশের চেষ্টা হয়নি বলে জানিয়েছে স্প্যানিশ কর্তৃপক্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সমুদ্রপথে ৫০০ মিটার দীর্ঘ একটি ভাসমান নিরাপত্তা বেড়া নির্মাণের কাজ শুরু করেছে স্পেন।স্পেন সরকারের তথ্য অনুযায়ী, গত বৃহস্পতিবার থেকে স্থল ও সমুদ্রপথে প্রায় ৫০ হাজার মানুষ সেউতায় প্রবেশের চেষ্টা চালায়। আফ্রিকার সঙ্গে ইউরোপ...