রাজধানীর ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকায় দিন দিন প্রকট হয়ে উঠছে কবরস্থানের সংকট। উত্তর সিটির আওতায় থাকা বিদ্যমান কবরস্থানগুলোতে দিন দিন কবরের সংখ্যা বাড়তে থাকায় খালি জায়গা দ্রুত ফুরিয়ে আসছে। এমন পরিস্থিতিতে সংকট নিরসনে নতুন ও বড় পরিসরের কোনো জমি বা জায়গা খুঁজছে ডিএনসিসি কর্তৃপক্ষ।সিটি করপোরেশন সূত্র জানায়, ঢাকা উত্তরে জনসংখ্যার দ্রুত বৃদ্ধি এবং নগরায়ণের ফলে নতুন নতুন আবাসন গড়ে উঠলেও সে অনুপাতে নতুন কোনো বড় সমাধিস্থল বা কবরস্থান প্রস্তুত করা সম্ভব হয়নি। এতে বিদ্যমান কবরস্থানগুলোর ওপর অ...