বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারকে জাতীয় সংসদ প্রাঙ্গণে দাফন করা হয়েছে। দুই দফা জানাজা শেষে আজ রবিবার বিকালে জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণের নির্ধারিত চত্বরে রাষ্ট্রীয় ও দলীয় মর্যাদায় তাকে দাফন করা হয়। এর আগে তার মৃত্যুতে জাতীয় সংসদের অধিবেশনে শোক প্রস্তাব গ্রহণ করা হয়। সরকার ও বিরোধী দলের সংসদ সদস্যরা তার কর্মময় জীবনের স্মৃতিচারণ করেন। পরে এক মিনিট নীরবতা পালন এবং মোনাজাত করা হয়।আজ ভোর সোয়া ৪টার দিকে রাজধানীর শ্যামলীর বাংলাদেশ...