ইতিহাস আর ঐতিহ্যের নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে ৪০০ বছরের পুরনো দিনাজপুর রাজবাড়ি। একসময় যা ছিল গোটা উত্তরবঙ্গের ঐশ্বর্য ও ক্ষমতার প্রতীক, কালের বিবর্তনে তা আজ অনেকটাই ধ্বংসস্তূপ। তবে দীর্ঘদিনের অবহেলা আর জরাজীর্ণতা কাটিয়ে অবশেষে এই ঐতিহাসিক প্রাসাদে প্রাণ ফেরানোর চেষ্টা করছে প্রত্নতত্ত্ব অধিদপ্তর।দীর্ঘদিনের অবহেলা কাটিয়ে রাজবাড়িটিকে তার আদি রূপে ফিরিয়ে আনার এই কর্মযজ্ঞে এখন নতুন আশার আলো দেখছেন স্থানীয়রা।দিনাজপুর শহর থেকে চার কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত রাজবাড়ি ঘুরে দেখা গেছে, রাজবাড়িট...