দীর্ঘ ৩৮ বছর নিখোঁজ থাকার পর পরিবারের কাছে ফিরেছেন জবেদ আলী (৮০) নামে এক বৃদ্ধ। মেহেরপুরের গাংনী উপজেলার বামুন্দী গ্রামে তার আকস্মিক ফিরে আসাকে ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরিবারের সদস্যরা যেমন আবেগাপ্লুত, তেমনি প্রতিবেশীরাও ভিড় করছেন তাকে একনজর দেখতে।জবেদ আলী বামুন্দী গ্রামের মৃত তোজাম্মেল...