একটি শিশু জন্মেছে ভারতের মাটিতে। তার মা-বাবা এ দেশেরই নাগরিক। অথচ আড়াই মাস পেরিয়েও সেই শিশুর হাতে পৌঁছাল না জন্মের সনদপত্র। কারণ, ভোটার তালিকায় তার বাবার নাম নেই! নির্বাচন কমিশনের ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়ায় বাবার নাম বাদ পড়েছে। আর তার জেরে সদ্যোজাতর পরিচয়পত্র আটকে দেওয়ার অভিযোগ উঠেছে প্রশাসনিক দপ্তরের বিরুদ্ধে। প্রশ্ন উঠছে, একজনের ভোটার তালিকায় নাম না থাকলে তার সদ্যোজাত সন্তানের জন্মের অধিকারও কি আটকে যাবে?ঘটনাটি পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার। খাটামারি গ্রামের বাসিন্দা আমিনা খাতুন গত ৯ সেপ...