দেশে বিশাল কর্মক্ষম জনগোষ্ঠী রয়েছে। কিন্তু ধীরগতিতে কর্মসংস্থান সৃষ্টি, শ্রম খাতে নারীদের কম অংশগ্রহণ ও দক্ষতার ঘাটতির কারণে নেওয়া যাচ্ছে না অনুকূল জনমিতির সুবিধা। এতে ব্যর্থ হচ্ছে উচ্চ উৎপাদন লক্ষ্যমাত্রা ও প্রবৃদ্ধি অর্জন। বিশ্বব্যাংকের ২০২৬ সালের ‘ডেমোগ্রাফিক চেঞ্জ ইন সাউথ এশিয়া: ফ্রম টেলউইন্ডস টু হেডউইন্ডস ফর ডেভেলপমেন্ট’ শীর্ষক প্রতিবেদনে উঠে এসেছে এ চিত্র। গতকাল মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে প্রকাশ করা হয় প্রতিবেদনটি।
এতে বলা হয়েছে, বাংলাদেশের কর্মক্ষম জনগোষ্ঠীর অনুপাত ২০৪৫ সালে সর্বোচ্চ...