১৯৬৫ সালে স্বাধীনতার পর সিঙ্গাপুর ছিল জনবহুল, অপরিচ্ছন্ন ও রোগব্যাধিতে জর্জরিত এক বন্দরনগরী। কীভাবে একটি শহর শুধু কঠোর আইন, দূরদর্শী নেতৃত্ব আর সামাজিক রূপান্তরের মাধ্যমে পৃথিবীর সবচেয়ে পরিচ্ছন্ন দেশে পরিণত হলো— সিঙ্গাপুরের সেই ইতিহাস উন্নয়ন ও জনস্বাস্থ্য ব্যবস্থাপনায় এক অনন্য দৃষ্টান্ত।
স্বাধীনতার পরপরই সিঙ্গাপুরের রাস্তাঘাট, নর্দমা ও বস্তি এলাকাগুলো ছিল আবর্জনার ভাগাড়। রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা, প্রকাশ্যে থুতু বা পানের পিক ফেলা ছিল নিত্যদিনের সাধারণ ঘটনা। রাস্তার পাশেই উচ্ছিষ্ট ও নোংরা পানি...