মুক্তিযুদ্ধের চেতনায় সামাজিক ন্যায়বিচার ও সমতার ভিত্তিতে অসাম্প্রদায়িক জনগণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার লড়াইয়ে প্রগতিশীল শক্তিগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুর আহমদ বকুল।বুধবার (২৮ অক্টোবর) যুব মৈত্রী নেতা ও ওয়ার্কার্স পার্টির সদস্য শহীদ রাসেল আহমেদ খানের ২০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।নুর আহমদ বকুল বলেন, রাসেল আহমেদ খান ছিলেন সাম্রাজ্যবাদ ও মৌলবাদবিরোধী সংগ্রামের সাহসী সৈ...