প্রায়
১৬ কোটি বছর আগে
পৃথিবীতে বিচরণ ছিল ওদের। তারপর
হারিয়ে গেছে! ওদের
হয়ে গল্প শোনাচ্ছেন আরিফুল
ইসলাম
আমার
নাম অ্যাঙ্কিওরনিস হাক্সলি। খুব খটোমটো নাম,
তাই না? কী আর
করব বলো, নাম তো
আমি নিজে রাখিনি। তোমরাই,
মানে মানুষরাই আমাদের এমন নাম দিয়েছ।
নামের অর্থটা একটু সহজ করে
বাংলায় বলে দিই, কেমন?
‘অ্যাঙ্কিওরনিস’ শব্দটা গ্রিক। এর বাংলা অর্থ,
‘পাখির মতো দেখতে’।
আমরা দেখতে ছিলাম পাখির মতো তো, তাই
এমন নামকরণ। আর ‘হাক্সলি’ শব্দটা
বিখ্যাত ব্রিটিশ বিজ্ঞানী টমাস হেনরি হাক্সলির
নাম থেকে...