বন্যপ্রাণী বিপদে পড়লে অস্বাভাবিক চিৎকার ও আচরণ করে। সেই সংকেত বুঝে ছুটে যান জঙ্গলে। শুরু করেন উদ্ধার তৎপরতা। এভাবেই প্রায় ২ হাজার ৬০০ বন্যপ্রাণীকে নতুন জীবন দিয়েছেন হবিগঞ্জের বাহুবল উপজেলার দাঁড়াগাঁও এলাকার রবি কস্তা (৪০)। বন্যপ্রাণীর প্রতি ভালোবাসা থেকেই দীর্ঘদিন ধরে ঝুঁকি নিয়ে এ কাজ করে যাচ্ছেন তিনি। বর্তমানে নিজের বসতভিটাকেই পরিণত করেছেন বন্যপ্রাণী সেবাকেন্দ্রে।
শিকারিদের হাতে আহত, আটকে পড়া, ঝড়ের কবলে পড়ে আহত মায়া হরিণ, বানর, লজ্জাবতী বানর, মুখপোড়া হনুমান, বনরুই, গন্ধগোকুল, চিতাবিড়াল, মেছোব...