মাদকাসক্ত ছেলের নির্যাতনের অভিযোগ জানাতে থানায় এসেছিলেন ৭৫ বছর বয়সী আবু তাহের মজুমদার। হাতে ছিল ছেলের বিরুদ্ধে লিখিত অভিযোগ। কিন্তু সেই অভিযোগ আর পুলিশের কাছে দেওয়া হলো না। থানার প্রধান ফটকের সামনে হঠাৎ মাটিতে লুটিয়ে পড়েন তিনি। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।আজ শনিবার দুপুরে কুমিল্লার চৌদ্দগ্রাম থানার প্রধান ফটকের সামনে ঘটে এ ঘটনা। নিহত আবু তাহের মজুমদার মুন্সীরহাট ইউনিয়নের বাংপাই গ্রামের বাসিন্দা।পুলিশ জানায়, ছেলে শহিদুল ইসলাম শরীফের (৩২) বিরুদ্ধে মারধর ও শ্বাসরোধ করে হত্যা...