শেয়ারবাজারে আলোচিত বিনিয়োগকারী আবুল খায়ের হিরু ও ছায়েদুর রহমানসহ সাত ব্যক্তি এবং তাদের সংশ্লিষ্ট ৯৩টি বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাবের ওপর আরোপিত নিষেধাজ্ঞা শর্ত সাপেক্ষে প্রত্যাহার করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এর ফলে এসব হিসাবে থাকা শেয়ার স্বাভাবিকভাবে কেনাবেচার সুযোগ তৈরি হয়েছে। তবে হিসাবগুলো থেকে কোনো অর্থ উত্তোলন বা স্থানান্তর করা যাবে না। একই সঙ্গে ব্লক মার্কেটে লেনদেন, শেয়ার স্থানান্তর ও মালিকানা পরিবর্তনের সুযোগও থাকবে বন্ধ। এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হব...