নাটোরের সিংড়ায় প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনের অফিসের স্টাফ পরিচয়ে প্রতারণা ও অর্থ আদায়ের অভিযোগে মামলা হয়েছে। এ ঘটনায় আবু হুরায়রা নামে নিষিদ্ধ ঘোষিত এক সাবেক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।আজ শনিবার দুপুরে নাটোর পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন পুলিশ সুপার মোহাম্মদ শরিফুল হক। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখায়ের আলম, জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলামসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।পু...