মুন্সিগঞ্জের ধলেশ্বরী নদীতে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের কর্মসূচি ঘিরে সন্দেহভাজন ৩৭ জনকে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার বিকালে শহরের মোল্লাচর সংলগ্ন নদীতীর থেকে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিদের বিষয়ে যাচাই-বাছাই চলছে বলে জানিয়েছে পুলিশ।পুলিশ জানায়, ধলেশ্বরী নদীতে নোঙর করা কার্গো জাহাজে জড়ো হয়ে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের কর্মসূচি পালনের পরিকল্পনা করা হচ্ছে, এমন সংবাদ পেয়ে নদীতীরে অবস্থান নেয় পুলিশ। এ সময় ট্রলারযোগে দলবদ্ধভাবে আসা কয়েকজনকে আটক করা হয়। পরে স্থানীয় ছাত্রদল ও যুবদলের নেতাকর্মী...