গোপালগঞ্জের চন্দ্রদিঘলীতে খুলনাগামী একটি বাস আটকে দেশীয় অস্ত্র দেখিয়ে যাত্রীদের ভয়ভীতি এবং জোর করে ‘জয় বাংলা’ স্লোগান দিতে বাধ্য করার অভিযোগ উঠেছে ঢাকা কলেজ ছাত্রদলের এক কর্মীর বিরুদ্ধে। তার নাম সাবিদ হাসান। তিনি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।গত বুধবার নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচির সময় ‘গোপালগঞ্জ আওয়ামী’ নামের একটি ফেসবুক পেজে ঘটনার ভিডিও প্রকাশ করা হয়। আজ রবিবার পর্যন্ত ভিডিওটি সাত লাখের বেশি মানুষ দেখেছেন।ভিডিওতে দেখা যায়, সাবিদের নেতৃত্বে একদল যুবক চন্...