গল্প
লিখেছে মো. মিরসাব আবতাহী। সে থাকে
চট্টগ্রামে। হালিশহর প্রি-ক্যাডেট স্কুলের
তৃতীয় শ্রেণিতে তার রোল নং
২৭
সকাল
থেকে বৃষ্টি পড়ছে। এমন বৃষ্টি, যেন
আকাশের কেউ কল বন্ধ
করতে ভুলে গেছে। আমি
বারান্দায় বসেছিলাম। মাঠে যাওয়া যাবে
না। ফুটবল খেলাও বন্ধ। হঠাৎ দেখি, আমাদের
উঠোনের আমগাছটার নিচে একটা হলুদ
রঙের কুকুরছানা গুটিসুটি মেরে বসে আছে।
পুরোপুরি ভিজে গেছে সে।
আমি মাকে বললাম, ‘ওকে
ঘরে নিয়ে আসি?’
মা জানালা দিয়ে তাকিয়ে বললেন,
‘ওর মা নিশ্চয়ই আশপাশেই
আছে। ভয় পাস না।’
কিন্তু
কুকুরছানাটা ক...