উৎসব মানেই পুরনো রেওয়াজের সঙ্গে নতুন ফ্যাশনের মেলবন্ধন। শারদীয় দুর্গাপূজায় সেই আয়োজন পায় বাড়তি মাত্রা। লাল-সাদা শাড়ি, ঐতিহ্যবাহী গয়না কিংবা জমকালো পোশাকের পাশাপাশি আধুনিক কাট,নকশা ও রঙের বৈচিত্র্যে পূজার সাজ হয়ে ওঠে আরও স্বতন্ত্র।দুর্গাপূজা শুধু ধর্মীয় উৎসব নয়, বাঙালির সংস্কৃতি,আনন্দ, সম্প্রীতি ও সৌন্দর্যচর্চারও এক অনন্য উপলক্ষ। পূজামণ্ডপে দেবীদর্শন থেকে শুরু করে বন্ধুদের সঙ্গে আড্ডা, পরিবার নিয়ে ঘোরাঘুরি কিংবা সন্ধ্যার সাংস্কৃতিক আয়োজন, প্রতিটি মুহূর্তেই পোশাক ও সাজের থাকে আলাদা গুরুত্ব। ধুতি-প...