এক বছরের বেশি সময় ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করে মারা গেছেন নাট্যকার ও নির্মাতা মাতিয়া বানু শুকু। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাত ১২টার দিকে ৫৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুতে নাটক ও চলচ্চিত্র অঙ্গনসহ দেশের সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
অনিমেষ
আইচ, নির্মাতা
শুকু আপাকে চিনি চারুকলার জীবন থেকে। ভীষণ মায়াবী চেহারার শুকু আপা ছিলেন প্রিন্টমেকিং বিভাগের ছাত্রী। তাঁর অদ্ভুত উপস্থিতি আমাদের সবাইকে ছুঁয়ে যেত। তখন আমরা অনেক জুনিয়র। শুকু আপাদের সঙ্গে মেশার সুযোগ খুব একটা হ...