পল্টন
মাঠের পাশে হ্যান্ডবল স্টেডিয়ামে
কয়েকদিন ধরেই চলছে ঝাড়-পোছের কাজ। স্টেডিয়ামের দেয়ালে
পড়েছে নতুন রঙের আঁচড়,
রাতের স্টেডিয়াম সেজেছে নানান রঙের নিয়ন বাতিতে।
হ্যান্ডবল ফেডারেশনের কর্মকর্তাদের ব্যস্ততার শেষ নেই। সবখানেই
একটা উৎসবের আমেজ। হবেই বা না
কেন? ২৬ বছর পর
এখানে বসতে যাচ্ছে সিনিয়র
পর্যায়ের কোনো আন্তর্জাতিক আসর।
আজ থেকে শুরু হবে
বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশন্স ট্রফি। বাংলাদেশ ছাড়াও অংশ নেবে ভারত,
নেপাল ও মালদ্বীপের নারী
হ্যান্ডবল দল।
আঙিনায়
দীর্ঘদিন পর আন্তর্জাতিক আসরে
খেল...