বান্দরবানের নাইক্ষ্যংছড়ির বাইশারীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১২৪ লিটার চোলাই মদসহ চারজনকে আটক করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশা জব্দ করা হয়েছে।আজ মঙ্গলবার দুপুরে বাইশারী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পিএইচপি মোড় এলাকায় এ অভিযান চালানো হয়।পুলিশ জানায়, বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (আইসি) মনজুর আহসানের নেতৃত্বে এএসআই নাজমুল হোসেন ও এএসআই শহিদুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে মাদকবিরোধী অভিযান চালান।এ সময় কক্সবাজারের রামুর গর্জনিয়া থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশা পিএ...