সম্প্রতি ‘@HinduVoice_in’ নামের একটি এক্স অ্যাকাউন্ট থেকে হিন্দু সম্প্রদায়ের এক নারীর কান্নার ভিডিও শেয়ার করে দাবি করা হয়—যশোর জেলার বাঘুটটিয়া ইউনিয়নে সশস্ত্র ইসলামপন্থীরা তার পরিবারের সব গবাদিপশু চুরি করে নিয়ে গেছে। পোস্টটিতে ইঙ্গিত দেওয়া হয় যে, পরিবারটির ধর্মীয় পরিচয়ের কারণেই তাদের পরিকল্পিতভাবে লক্ষ্যবস্তু করা হয়েছে।তবে অনুসন্ধানে দেখা গেছে, প্রচারিত দাবিটি সম্পূর্ণ বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত। চোরের দলটি কেবল হিন্দু পরিবার নয়; বরং একই রাতে ওই গ্রামের একাধিক মুসলিম পরিবারের ঘর...