‘ওরা আমার সব স্বপ্ন শেষ করে দিছে। আমাকে একবার বললেই হতো, আমি মাছ দিয়ে দিতাম। কত কষ্ট করে মাছগুলো বড় করছি, কত স্বপ্ন ছিল এগুলো নিয়ে! পুকুরে প্রায় ৩০-৩৫ মণ মাছ ছিল। ফজরের নামাজ পড়ার জন্য পুকুরপাড়ে গিয়ে দেখি সব মাছ মরে পানিতে ভেসে আছে। যারা আমার এত বড় ক্ষতি করল, আল্লাহ যেন তাদের বিচার করেন।’বিলাপ করতে করতে কথাগুলো বলছিলেন হাসান আলী (৪২)। পুকুরের পানিতে ভেসে থাকা মরা মাছগুলোর দিকে তাকিয়ে কান্নায় ভেঙে পড়ছিলেন তিনি।দীর্ঘদিনের পরিশ্রমে বড় করা মাছগুলো এভাবে হারিয়ে যাওয়ার শোক কিছুতেই সামলে উঠতে পারছিলেন...