কুমিল্লার লাকসাম উপজেলার আঙ্গারিয়া গ্রামের বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক মাস্টার রবিউল হোসেনের চেহলাম আগামী শুক্রবার তার নিজ বাড়িতে অনুষ্ঠিত হবে। দিনটি উপলক্ষে মিলাদ, কিয়াম, কবর জিয়ারত, দোয়া ও মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে আত্মীয়স্বজন, শুভাকাঙ্ক্ষী ও আমন্ত্রিত অতিথিদের উপস্থিত থেকে মরহুমের আত্মার মাগফিরাত কামনার অনুরোধ জানানো হয়েছে।খিলা আজিজুল্লাহ হাই স্কুলের বি.কম স্যার হিসেবে এলাকায় ব্যাপক পরিচিত ছিলেন মরহুম রবিউল হোসেন। শিক্ষকতার পাশাপাশি তিনি এলাকার মসজিদ, মাদ্রাসা ও বিভিন্ন সাম...