পড়াশোনা আর পরীক্ষার চাপে নুয়ে পড়েছে চীনের কিশোর-কিশোরীরা। চাপ কমাতে কেউ কেউ বেছে নিচ্ছে বিপজ্জনক পথ। ঝুঁকছে চেতনানাশক ওষুধের দিকে। অনলাইনে সহজলভ্য হওয়ায় হাতের কাছেই মিলছে এসব ওষুধ। চলছে কেনাবেচা। আবার অনলাইনে ছড়াচ্ছে সেবনের নানা পরামর্শও। এতে শুধু আসক্তিই নয়, বাড়ছে গুরুতর স্বাস্থ্যঝুঁকিও।বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন চিকিৎসক ও বিশেষজ্ঞরা। তাদের মতে, শুধু অনলাইনে ওষুধ বিক্রি বন্ধ করলেই হবে না, কিশোরদের মানসিক চাপের কারণ খুঁজে বের করতে হবে। বিশেষ গুরুত্ব দিতে হবে তাদের মানসিক স্বাস্থ্যের...