মেহেরপুরের গাংনীতে বিষধর সাপের কামড়ে পাঁচ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ সােমবার ভাের ৫টার দিকে চুয়াডাঙ্গা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।মৃত শিশুর নাম তানভীর হােসেন। সে জেলার গাংনী উপজেলার রাইপুর ইউনিয়নের বেড়গ্রামের রাশিদুল ইসলামের ছেলে।
স্থানীয়রা জানান, শিশু তানভীর রবিবার রাতে মায়ের সঙ্গে ঘুমিয়ে ছিল। মধ্যরাতে তাকে বিষধর সাপে কামড় দেয়। কামড়ের যন্ত্রণায় সে চিৎকার দিলে, বিষয়টি টের পায় তার মা। রাতেই তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায়...