কিশোরগঞ্জের কটিয়াদীতে তিতাস গ্যাসের উচ্চচাপের মূল পাইপলাইনে লিকেজ হয়ে এক মাস ধরে অনবরত গ্যাস বের হচ্ছে। একাধিকবার মেরামতের চেষ্টা চালিয়েও এখন পর্যন্ত স্থায়ীভাবে লিকেজ বন্ধ করতে পারেননি সংশ্লিষ্ট কারিগররা। এতে প্রতিদিন বিপুল পরিমাণ রাষ্ট্রীয় সম্পদের অপচয় হওয়ার পাশাপাশি পরিবেশ দূষণ। এতে আতঙ্কে দিন কাটাচ্ছেন স্থানীয়রা।স্থানীয়দের অভিযোগ, প্রভাবশালী একটি চক্র কাজীরচর এলাকায় গড়ে ওঠা একটি চুনা পাথরের কারখানায় অবৈধভাবে গ্যাস সংযোগ দিতে গিয়ে তিতাসের মূল পাইপলাইনে ছিদ্র সৃষ্টি করেছে। দীর্ঘদিন ধরে অবৈ...