বিদেশে যাওয়ার আগে আইন অনুযায়ী নির্ধারিত লিখিত চাকরির চুক্তিপত্র পান না দেশের ৯১ শতাংশ অভিবাসী কর্মী। চুক্তিপত্র ছাড়াই বিদেশে যাওয়ার কারণে গন্তব্য দেশে পৌঁছে নানা ধরনের শোষণ, প্রতারণা ও নির্যাতনের শিকার হচ্ছেন তারা। বিশেষ করে নারী গৃহকর্মীদের পরিস্থিতি আরও ভয়াবহ। তাদের শতভাগই মজুরি শোষণের শিকার। এ ছাড়া ৯৭ শতাংশ মানসিক এবং ৭৭ শতাংশ শিকার হয়েছেন শারীরিক নির্যাতনের।এমন চিত্র উঠে এসেছে অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রামের (ওকাপ) এক গবেষণায়। বুধবার ঢাকার একটি হোটেলে ‘পদ্ধতিগত বিচার? বাংলাদেশের অভিব...