বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শুভ প্রবারণা পূর্ণিমা। আজ রবিবার সন্ধ্যায় নগরের বিভিন্ন বিহার থেকে ফানুস উড়ানো হয়। শহরের আকাশ ফানুসের আলোয় আলোকিত হয়ে ওঠে। প্রবরণা পূর্ণিমা ও কঠিন চীবর দানোৎসবে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিটি করপোরেশনের প্রশাসক ডা. শাহাদাত হোসেন সম্প্রীতি, শান্তি ও সাম্যের চট্টগ্রাম গড়ার আহ্বান জানিয়েছেন।সন্ধ্যায় নন্দনকানন বৌদ্ধ বিহারে অনুষ্ঠিত সভায় তিনি বললেন, ‘আমরা চাই, চট্টগ্রাম হবে সব ধর্মের মানুষের জন্য একটি নিরাপদ নগরী, সম্প্রীতির নগরী ও সাম্যের নগরী। আ...