কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই বদলে দিচ্ছে পড়াশোনার ধরন। প্রাথমিক ও মাধ্যমিকে পড়াশোনায় থাকা বিশ্বের কয়েক কোটি শিক্ষার্থীর সামনে এখন এআই ব্যবহারের সুযোগ। এআই দিয়ে সেকেন্ডেরও কম সময়ে হয়ে যাচ্ছে জটিল সব কাজ।এ বিষয়টি ভাবাচ্ছে শিক্ষক, অভিভাবক ও গবেষকদের। সংশ্লিষ্টদের প্রশ্ন, এআই চ্যাটবট যদি কয়েক সেকেন্ডেই হোমওয়ার্ক করে দিতে পারে, তাহলে হোমওয়ার্কের আসল উদ্দেশ্য কী?চীন এআই শিক্ষায় দ্রুত এগিয়েছে। দেশটিতে বছরে অন্তত আট ঘণ্টা এআই শিক্ষা বাধ্যতামূলক করা হয়েছে। উপসাগরীয় অঞ্চলে সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব ও কাত...