একটি গাড়ি ব্রিটিশ বন্দরে নামার আগেই তার শুল্ক এখন যেন ব্রেক্সিটের নতুন সীমারেখা এঁকে দিচ্ছে। এক পাশে সস্তা চীনা বৈদ্যুতিক গাড়ি ও বিনিয়োগের সুযোগ, অন্য পাশে ইউরোপের বিশাল বাজার। মাঝখানে দাঁড়িয়ে লন্ডনকে ইইউর বার্তা, দুই দিক একসঙ্গে খোলা রাখা কঠিন হয়ে উঠেছে।শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ফাইন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ইউরোপীয় ইউনিয়ন ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যামকে জানিয়েছে, গুরুত্বপূর্ণ ব্রিটিশ রপ্তানি পণ্যকে প্রস্তাবিত ‘মেড ইন ইউরোপ’ বাধা থেকে বাঁচাতে হলে চীনা গাড়ির ওপর শুল্ক ব...