বর্তমান যেসব শর্তে চীন থেকে বিভিন্ন প্রকল্পে ঋণ নেওয়া হচ্ছে, সেগুলোতে পরিবর্তন চায় দেশটি। বিশেষ করে সুদের হার বাড়াতে তৎপর চীন। পাশাপাশি প্রেফারেনশিয়াল বায়ার্স ক্রেডিট (পিবিসি) বা স্বল্প-দীর্ঘমেয়াদি ঋণ সুবিধার ক্ষেত্রেই নতুন শর্ত দিতে চায় দেশটি। এ অবস্থায় নতুন প্রকল্প নেওয়ার ক্ষেত্রে কিছুটা হোঁচট খাচ্ছে সরকার। চলছে দীর্ঘ আলাপ-আলোচনা। কিন্তু সমাধান আসেনি এখনো। বাংলাদেশের সক্ষমতা বৃদ্ধি পাওয়াসহ নানা কারণে এ ধরনের চাপ আসছে উন্নয়ন সহযোগীদের কাছ থেকে। এর আগে সুদের হার বাড়িয়েছে জাপান। বাংলাদেশের পক্...