চেহারা, চুলের ছাঁট থেকে শুরু করে গায়ের রং- প্রথম দেখায় যে কেউ ভুল করে বসবেন। মনে হবে স্বয়ং স্পেসএক্স ও টেসলার প্রধান ইলন মাস্ক দাঁড়িয়ে। তবে তিনি বিশ্বের শীর্ষ ধনী মাস্ক নন, বরং সাধারণ এক চীনা বারবিকিউ শেফ বা রন্ধনশিল্পী। নাম মা জিয়ানপিং। নামের মধ্যেও রয়েছে ইলন মাস্কের সঙ্গে এক অদ্ভুত মিল।সম্প্রতি ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে মা জিয়ানপিংকে দেখে তোলপাড় শুরু হয়েছে সোশ্যালে। জানা গেছে, উত্তর-পশ্চিম চীনের শানসি প্রদেশের টোংচান এলাকায় জিয়ানপিংয়ের একটি ছোট রেস্তোরাঁ রয়েছে। যার নাম ‘ইলান’। আদতে গানসু প্রদ...