ধানমন্ডি
লেকের পাড় ধরে হাঁটলে
চোখ আটকে যেত বাড়িটায়।
লাল ইটের বিশাল শরীর,
আকাশের দিকে উঠে যাওয়া
উঁচু চূড়া, চারপাশে ছোট-বড় অনেক
শিখর আর নিচে লেকের
পানিতে কাঁপতে থাকা তার ছায়া।
শহরের ভিড়, হর্ন আর ধুলোর
মাঝখানে বাড়িটা দাঁড়িয়ে থাকত একেবারে অন্য
জগতের মতো। যতবার দেখেছি,
ততবার মনে হয়েছে, ভেতরে
কী আছে? কারা থাকে?
আর কেনইবা কেউ এমন অদ্ভুত
নকশায় বাড়ি বানায়?
প্রশ্নগুলো
শুধু আমার একার ছিল
না। কেউ ভাবতেন গির্জা,
কেউ ভাবতেন কোনো ধর্মীয় স্থাপনা।
মুখে মুখে ঘুরত নানা
রহস্যের...