সালটা সম্ভবত ২০২২। আমি, মংজয়দা ও মোমেন ভাই মিলে বান্দরবানের আলীকদমের পাহাড়ে ট্র্যাকিং করতে গিয়েছিলাম। উদ্দেশ্য, মারাইংতং পাহাড় পাড়ি দিয়ে রোয়াজাপাড়া হয়ে মংলাপাড়া দিয়ে বের হবো। বেশ কয়েক ঘণ্টা তপ্ত রোদে হাঁটার পর ক্লান্ত হয়ে পড়েছিলাম। হঠাৎ করে জঙ্গলের ভেতর থেকে ‘শা শা’ শব্দ করে উড়ে চলে গেল একটি রাজ ধনেশ। আমি বললাম, ‘এই পাখিটাকে কতদিন ধরে নিজ চোখে দেখব বলে অপেক্ষা করেছি! ছবি তুলতে পারলে আরও ভালো হতো।’
কয়েক বছর পর। রাত ৩টা বাজে ফোন এলো। স্ক্রিনে তাকিয়ে দেখলাম, মংজয়দা ফোন করেছেন। রি...