রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনারের মাধ্যমে চিরনিদ্রায় শায়িত হলেন বীর মুক্তিযোদ্ধা ও প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্ব সালাম পারভেজ ফকির। গতকাল মঙ্গলবার জোহর নামাজের পর টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার নিকরাইল ইউনিয়নের নিকরাইল পলশিয়া রানী দিনমণি উচ্চবিদ্যালয় মাঠে হয় তার জানাজা। এরপর নলুয়া কবরস্থানে বীর মুক্তিযোদ্ধাদের জন্য নির্ধারিত স্থানে দাফন করা হয় তাকে।
উচ্চ রক্তচাপ, ডায়াবেটিসসহ বিভিন্ন জটিলতায় আক্রান্ত হয়ে ভারতের চেন্নাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ২৫ সেপ্টেম্বর মারা যান এই বীর মুক্তিযোদ্ধা।...