বিগত আওয়ামী লীগ সরকারের (২০০৯-২৪) শাসনামলে সংঘটিত গুম, খুন, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও ক্রসফায়ারসহ মানবতাবিরোধী অপরাধের বিষয়ে সারা দেশে জেলায় জেলায় গণশুনানি করবে সরকার। আগামী সপ্তাহে যশোর অথবা অন্য কোনো জেলা থেকে এ কার্যক্রম শুরু হতে পারে।আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম আগামীর সময়কে এ তথ্য জানিয়েছেন।তিনি বলেন, ‘২০০৯ সাল থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত বিগত আওয়ামী লীগ সরকারের আমলে যেসব মানবতাবিরোধী অপরাধ, যেমন গুম, খুন, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও ক্রসফায়ারের ঘটনা...