‘মাছ কিনতে এসে এখন রীতিমতো অবাক হতে হয় আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের।
২৫০ টাকার নিচে কোনো মাছই পাওয়া যাচ্ছে না। তেলাপিয়াও যদি আড়াইশ টাকা কেজি হয়, তাহলে
বাজার করা কঠিন হয়ে যায়।’ রাজধানীর হাতিরপুল বাজারে মাছ কিনতে এসে এভাবেই আক্ষেপ করছিলেন
ক্রেতা আবু দাউদ। তার মতো অনেক ক্রেতাই বলছেন, একদিকে আয় বাড়ছে
না, অন্যদিকে প্রতিদিনের বাজার খরচ বেড়েই চলছে। ফলে আগের মতো একই পরিমাণ টাকায় এখন
কম পণ্য কিনে ঘরে ফিরতে হচ্ছে। মাছ বিক্রেতা শফিক মিয়া বললেন, ‘মাছের দামে বড় কোনো
পরিবর্তন নেই। এক দিন ২০-৩০ টা...