আর্জেন্টিনার ম্যাচ মানেই যেন বাড়তি উন্মাদনা, আর সেই উন্মাদনায় যদি জলসিঞ্চন করেন ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমনি, তবে তো কথাই নেই! মাঠের খেলায় মেসিদের পরাজয়ে বিশ্বজুড়ে আর্জেন্টিনার সমর্থকদের চোখ ভিজলেও, পরীমনি ভিজলেন শ্রাবণের ধারায়।ম্যাচের আগেই নেটদুনিয়ায় শোরগোল ফেলে দিয়েছিলেন পরীমনি। স্পষ্ট ঘোষণা দিয়েছিলেন, আর্জেন্টিনা কাপ জিতলে তিনি আবার বিয়ে করবেন! নায়িকার এই এক ঘোষণাতেই সোশ্যাল মিডিয়ায় ব্যাচেলরদের বুক বেঁধেছিল এক অজানা আশায়। কিন্তু হায়! সবুজ মাঠে মেসিদের সেই স্বপ্নভঙ্গ হলো, আর তার সাথে সা...