‘দহন’, ‘পরাণ’, ‘সুড়ঙ্গ’, ‘তুফান’-এর মতো কাজে বাণিজ্যিক ও ভিন্নধারার সিনেমার মেলবন্ধন ঘটিয়ে তৈরি করেছেন স্বতন্ত্র অবস্থান। প্রযোজনা ও পরিবেশনাতেও মনোযোগী দর্শকপ্রিয় এই নির্মাতা। রায়হান রাফীর ক্যারিয়ারের ১০ বছর পূর্তিকে সামনে রেখে তার সঙ্গে কথা বলেছেন পান্থ আফজাল
আপনাকে সবচেয়ে ব্যস্ত পরিচালক বলা হয়। কী নিয়ে ব্যস্ত এখন?
এ বছর মূলত চিত্রনাট্য লেখা ও পরিকল্পনায় ব্যয় করেছি। বেশ কয়েকটি দেশও ঘুরেছি। আমেরিকান ও ইউরোপীয় দুটি প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করছি। আমার মনে হয়, বাংলাদেশের সিনেমাকে...